• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বারীনগর সানরাইজ মডেল একাডেমিতে জমকালো 'মৌসুমি ফল উৎসব' অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬, ১৯:১৬
ছবির ক্যাপশন: ad728

​নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার বারীনগর (সাতমাইল) এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'সানরাইজ মডেল একাডেমি'-তে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী 'মৌসুমি ফল উৎসব' অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে হরেক রকমের দেশীয় ফলের সমাহার ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​সানরাইজ মডেল একাডেমির প্রধান শিক্ষক জনাব মোঃ মঈন উদ্দিনের সার্বিক পরিচালনায় এবং সহকারী প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ বিন কোরবানের সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

​ফল উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং পুষ্টিগুণসম্পন্ন ফলমূলের সাথে পরিচিত করার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের অন্যতম সম্মানিত সদস্য মাওলানা ফেরদাউস হাসান জাকির। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উৎসবে অংশ নেন।

​দিনব্যাপী এই আয়োজনে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, জামরুলসহ নানা প্রকার মৌসুমি ফল প্রদর্শন ও আপ্যায়ন করা হয়। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের আয়োজন করা হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান।