• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আগুনে ভস্মীভূত এক দোকানের ৪০ লাখ টাকার কাপড়


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ‘স্টুডেন্ট চয়েস’ নামে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার কাপড় ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির আনোয়ারা সুপার মার্কেটের ভেতরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।   
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্টুডেন্ট চয়েসের মালিক তন্ময় ঘোষ বলেন, ‘রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রাত সাড়ে ১০ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। এসে দেখেন দোকানের ভেতর আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস সদস্যদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে আমার সব শেষ হয়ে যাই।’
তন্ময় ঘোষ আরো বলেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে প্রায় ৩০ লাখ টাকার নতুন পোশাক কেনা হয়েছিল। এছাড়া দোকানে আগের প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল, সব মিলিয়ে ৪০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি, শত্রুতা করে আমার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।’
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। যে কারণে মার্কেটের আর কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতিগ্রস্ত স্টুডেন্ট চয়েস নামের দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।’