• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বরযাত্রী নামিয়ে দাঁড়াতেই আগুন ধরে যায় মাইক্রোবাসে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে হঠাৎ করে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মাইক্রোবাস। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ইত্যা-পলাশী সড়কের রাজবাড়ি শফিকুল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ি গ্রামে বিয়ের যাত্রী নামিয়ে রাস্তার পাশে মাইক্রোবাস দাঁড় করিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন চালক। এসময় দোকানে বসে থাকা লোকজন মাইক্রোবাসের পিছন থেকে ধোঁয়া দেখতে পায়। তখন চিৎকার দিয়ে এগিয়ে আসলে চালক ভিতর থেকে নেমে আসে। এরপর স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। না পেরে পরে ফায়ারসার্ভিসে খবর দেওয়া হয়।
রোহিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বরযাত্রী নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় মাইক্রোবাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে চালক সবুজ বেরিয়ে এসে আগুন থামানোর চেষ্টা করে। এতে চালকের এক হাতের আঙ্গুল পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে মাইক্রোবাস ভর্তি বরযাত্রী। স্থানীয়রা না দেখলে হয়তো গাড়ির সাথে ভেতরে থাকা চালকও পুড়ে যেত।
মনিরামপুর ফায়ারসার্ভিসের দলনেতা তৌহিদুল ইসলাম বলেন, সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। চলন্ত গাড়ির ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
ছবি : মনিরামপুরে আগুন লেগে পুড়েছে মাইক্রোবাস।