• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী ও বর্ধিত সভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ১৭:০১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ষষ্ঠতম কার্যনির্বাহী কমিটির সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় শহরের একটি স্থানীয় হোটেলে যশোর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

সভায় উপস্থিত হয়ে সংগঠনের সার্বিক কার্যক্রম ও নীতিমালার ওপর বক্তব্য রাখেন—জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন সরকার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন খান, নীতিমালা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসান এবং সদস্য সচিব কামরুল ইসলাম হেলাল।

বর্ধিত সভায় যশোরের আটটি উপজেলার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। নিজ নিজ উপজেলার সাংগঠনিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন—
  • ঝিকরগাছা: সভাপতি ফারুক আহম্মেদ
  • শার্শা: সভাপতি আব্দুস সাত্তার
  • মণিরামপুর: সভাপতি জয়ন্ত বসু
  • কেশবপুর: সভাপতি আবুল হোসেন
  • চৌগাছা: সভাপতি শরিফুল ইসলাম
  • অভয়নগর: সভাপতি রজব আলী ফারাজী
  • বাঘারপাড়া: সভাপতি আব্দুর রশিদ
এছাড়াও সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ প্রকাশকরা উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন। আলোচনা শেষে সংগঠনের ঐক্য ধরে রাখা এবং পুস্তক ব্যবসার গুণগত মান ও স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।