• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আমিনুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও বিকেলে তা নিষ্পত্তি শেষে সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরদিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৭ সেপ্টেম্বর দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।


নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফি ৫ হাজার টাকা, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ৩ হাজার টাকা, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ২ হাজার ৫০০ টাকা এবং সদস্য পদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৫০০ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ক্রয়ের মূল রশিদ জমা দিতে হবে। নির্বাচিত প্রাকাক্সিক্ষত প্রতিনিধিরা আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব যশোরের দায়িত্ব পালন করবেন