শার্শায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে লুটপাটের অভিযোগ, আটক ১
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ১৬:৫০
স্টাফ রিপোর্টার যশোর:
যশোরের শার্শার মাটিপুকুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেল ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ভীতি বিরাজ করছে।
পুলিশ অভিযুক্ত একজনকে আটক ও লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শার্শা থানা পুলিশ অভিযুক্তকে আটক ও মটরসাইকেল উদ্ধার করে। এর আগে এদিন দিবাগত রাত ৩ টার দিকে ককটেল বিস্ফোরন ও লুট পাটের ঘটনা ঘটে।
ভুক্ত ভোগী ইয়াকুব আলী জানায়, প্রতিবেশি রবি হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন তার বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরন ঘটায়। এ সময় তিনি শুব্দ শুনে ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মী করে বাড়িতে থাকা দুটি মটর সাইকেল,মোবাইল ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তিনি পুলিশকে অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে ধরে ও তাদের লুট হওয়া মটর সাইকেল উদ্ধার করে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক হোসেন জানান, জমি,জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এধরনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ খবর পাওয়া মাত্র স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্তকে আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করেছে। আসামীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :