• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে র‍্যাব আলাদা অভিযানে এক হাজার ৪৩ পিস উনক্যারেক্স ও স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।  আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে  বশির উদ্দিন, একই এলাকার  সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। 


তিনি জানিয়েছেন, প্রথম অভিযানে  বশির উদ্দিন ও  মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ'৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।

অপর অভিযানে চ্যাংরালী বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‍্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ পিস বোতলজাত মাদক উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হয়েছে আলাদা মামলা হয়েছে।