• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শিশু শিল্পীদের নিয়ে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ঈদ আয়োজন ‘খুশবু ঝরা ঈদ’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ৬:১৫
ছবির ক্যাপশন: ad728

​যশোর প্রতিনিধি: 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু শিল্পীদের কণ্ঠে নতুন একটি ইসলামী সংগীত নিয়ে আসছে যশোরের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ শিল্পীগোষ্ঠী। আগামী ২৮ রমজান সন্ধ্যা ৭টায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘খুশবু ঝরা ঈদ’ শিরোনামের গানটি মুক্তি পেতে যাচ্ছে।

​গানটির কথা লিখেছেন শিশু সাহিত্যিক জুবায়ের হুসাইন এবং সুর করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী রাআদ ইজামা। তরঙ্গ শিল্পীগোষ্ঠীর শিশু বিভাগের একঝাঁক প্রতিভাবান শিল্পী এতে কণ্ঠ দিয়েছেন। গানটির অডিও কম্পোজিশন করেছেন সালমান সাদিক সাইফ এবং রেকর্ড লেভেলে ছিলেন তামান্না ভয়েসের এইচ আদনান সাগর

​মনিরামপুরের রোহিতার মনোরম লোকেশন ‘কাশবন ক্যাফে’-তে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। এইচ আর মিডিয়ার ভিডিও পরিচালনায় কাজটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন আজহারুল ইসলাম। পুরো প্রজেক্টটির সার্বিক পরিচালনা করেছেন রিফাত আহম্মেদ হিমেল এবং চিত্রনাট্য ও নির্দেশনায় ছিলেন মাহ্দী হাসান

​তরঙ্গ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, 
"শিশুদের নির্মল আনন্দ আর ঈদের পবিত্র খুশবু সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ আয়োজন।"

গানটি মুক্তি পাওয়ার পর দর্শক-শ্রোতাদের ভালো সাড়া মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।