• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পূর্ব শত্রুতার জেরে যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই ঘটনা ঘটে।

​নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অভিযুক্ত রাব্বী নিহত রুবেলের ছোট বোনের দেবর বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​এই বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। একই সাথে অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাচ্ছে।