দলকে গ্লানিমুক্ত রাখতে নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান -নার্গিস বেগমের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬, ১৫:৪০
স্টাফ রিপোর্টার :
দলকে গ্লানিমুক্ত রাখতে নেতাকর্মীদের আচার-আচরণ আরও সংযত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শনিবার যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে আয়োজিত এই সভায় তিনি বলেন, "জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন করেছে। তাদের কাছে দেওয়া ওয়াদা ভুলে গেলে চলবে না। কারও ব্যক্তিগত আচরণের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।"
সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি, জেলা বিএনপি) অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপি সাধারণ সম্পাদক, এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপি)সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :