• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শা-১ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল প্রচার মিছিল


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি:
৮৫ যশোর-১ এর (শার্শা) ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল ও শক্তিশালী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মিছিল জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ধানের শীষের পক্ষে স্লোগানে।
প্রচার মিছিলটি বেনাপোল বলফিল্ড এলাকা থেকে শুরু হয়ে বন্দর সড়ক, বাজার এলাকা কাস্টমস ও বন্দর এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ব্যানার-ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ চালানো হয়।
প্রচার মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ধানের শীষের কান্ডারী নুরুজ্জামান লিটন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে শার্শার মানুষ ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, যুবদলের আহব্বয়ক মুস্তাফিজ জোহা সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমাদ, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজা রহমান ভুট্টো, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়ন খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল ও পথসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।