• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যশোরে শিশু-কিশোরদের ‘অদম্য জুলাই’ র‍্যালি অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অগাস্ট ২০২৬, ১৪:৪১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা ও অদম্য চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের বিশেষ শোভাযাত্রা ‘অদম্য জুলাই’। তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিভিন্ন বয়সের শত শত শিশু-কিশোর।

বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ক্ষুণ্ণ হওয়া অধিকার আদায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মিছিলে।

সংগঠনটির পরিচালক রিফাত আহমেদ হিমেল বলেন, "তরুণ ও শিশু সমাজকে দেশপ্রেম, সত্যের চর্চা এবং সঠিক ইতিহাসের আলোয় উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে শিক্ষা জুলাই এনে দিয়েছে, তা বুকে নিয়েই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার দিকে এগিয়ে যাবে এই খুদে যোদ্ধারা।"

অনুষ্ঠানে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা তরিকুল ইসলাম ও মাহদি হাসান উপস্থিত থেকে শিশু-কিশোরদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।