• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাবেক স্ত্রী সামিরা সহ সালমান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকাণ্ডে অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তারের পর এবার তার স্ত্রী সামিরাকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে যশোরের সালমান ভক্তরা। 

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন করেন তারা। 

মানববন্ধন থেকে বক্তারা বলেন , বিভিন্ন সরকারের আমল পেরিয়ে গেলেও সালমান শাহ হত্যার বিচার নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান সরকারের সময়ে আলোচিত ‘ডন’কে আটক করায় তারা আশাবাদী হয়েছেন। সালমান শাহর প্রতি ভালোবাসা ও কোটি কোটি ভক্তের আবেগের প্রতি সম্মান জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক স্ত্রী সামিরা সহ সকলকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান ভক্তরা।