• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১১:৬
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক 
কাতারের রাজধানী দোহায় অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’ লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ভোররাত প্রায় ৪টার দিকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো দোহা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা একঝাঁক ড্রোন প্রতিহত করার সময় আকাশেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে উত্তেজনার পঞ্চম দিনে এসে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জানা গেছে, আল-উদেইদ এয়ারবেস লক্ষ্য করে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির অত্যন্ত কাছাকাছি আঘাত হানে এবং অন্যটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কাতার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই কাতারের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত নিরাপত্তা স্থাপনাগুলোর চারপাশে অভূতপূর্ব নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীসহ স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরান এখন শুধু একটি নির্দিষ্ট পয়েন্টে নয়, বরং পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করার ধারাবাহিক কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে তুলনামূলক দুর্বল বা উন্মুক্ত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনে তারা নিজেদের শক্তির জানান দিচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, লক্ষ্যবস্তুতে পুরোপুরি আঘাত হানতে ব্যর্থ হলেও ইরান প্রতিদিন নতুন নতুন হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিন কাতারের ওপর এমন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে।