‘সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব’: টিন বিতরণকালে মুন্সি নাজমুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৬
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে একটি অসহায় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের শাহাবাটি গ্রামের '৭১ মহল্লা' এলাকার একটি অত্যন্ত দরিদ্র সনাতনী পরিবারের বসবাসের জন্য দুই বান টিন প্রদান করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।
বিকালে শাহাবাটি এলাকায় আয়োজিত এই সংক্ষিপ্ত টিন বিতরণ অনুষ্ঠানে মুন্সি নাজমুল হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদের মধ্যে ছিলেন শামসুর রহমান, এরশাদ হোসেন, আনিসুর রহমান, সাহজুর রহমান, আতিয়ার রহমান, ওলিয়ার রহমান এবং কারী নুরুল ইসলাম।
টিন বিতরণকালে মুন্সি নাজমুল হোসেন বলেন, "সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টা থাকলে সমাজের অসহায় মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব। আমরা সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই উদ্যোগটি তারই একটি ক্ষুদ্র দৃষ্টান্ত মাত্র।" তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটি ভাঙাচোরা ঘরে কষ্টে দিনাতিপাত করছিল। এই সহায়তা পাওয়ায় পরিবারটি এখন নতুনভাবে ঘর সংস্কার করতে পারবে।
আপনার মতামত লিখুন :