• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৩
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় রাজৈর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে সিআইডি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকিরের সরাসরি সম্পৃক্ততা পাওয়ার তথ্য মেলে। সেই গোপন সংবাদের ভিত্তিতেই মাদারীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোনসহ প্রশ্নফাঁস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।