• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ অগাস্ট ২০২৬, ৬:২৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভা থেকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকাসহ নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক যানজট ও দখলমুক্ত করা, চাঁদাবাজী-বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করা, প্রত্যন্ত এলাকা থেকে গরু চুরি বন্ধে পুলিশি টহল বৃদ্ধি করা, ভৈরব নদী তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে সাধারণ জনগণের চলাচল উপযোগি করা, মিষ্টি জাতীয় খাবারের গুনগত মান নিয়ন্ত্রণে হোটেল ও মিষ্টান্ন ভান্ডারগুলোতে মনিটরিংয়ের ব্যবস্থা করা, মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখা। এছাড়া কমিটির সদস্যরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপরও সিদ্ধান্ত গ্রহণ করেন।  
  
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, নওয়াপাড়া সার সিমেন্ট কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়পাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান প্রমুখ।