যশোরে ইরেসপো প্রকল্পের অধীনে প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের আওতায় এক প্রশিক্ষণ ও সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যশোর সদরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ, উপকরণ এবং প্রণোদনার চেক বিতরণ’ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিআরডিবি যশোরের উপপরিচালক বি এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলেশ মজুমদার।
সভায় বক্তারা গ্রাম ও প্রান্তিক পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইরেসপো প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ ও প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :