• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছা থেকে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ অগাস্ট ২০২৬, ১৯:৩৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
 ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক হোসেন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের এলাকা থেকে  তাকে আটক করা হয়। আটক আশিক হোসেন মির্জাপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আশিক হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।