• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর শহরের দড়াটানা ও ঘোপ এলাকায় জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানা এবং বটতলা হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও শামিউল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

আদালত সূত্র জানায়, প্রথমে ঘোপ জেলরোড এলাকার তরিকুল ইসলামের বাড়ির গলিতে অবস্থিত জামতলা সাদেক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং খোলা অবস্থায় মিষ্টি রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানের মালিক শাহাজান কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দড়াটানা মোড়ের বটতলা হোটেলে অভিযান চালিয়ে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মালিক আবুল কালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির মালিককে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।