সাবেক এমএনএ সুবোধ মিত্রের মৃত্যুবার্ষিকী আজ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী ২০২৬, ১৫:১৮
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএনএ (জাতীয় পরিষদের সদস্য)
সুবোধ মিত্রের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৭ সালের ২০ জানুয়ারি
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কেশবপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
অসাম্প্রদায়িক চেতনার এই গুনী মানুষের মৃত্যুবার্ষিকী পালনে সুবোধ মিত্র
কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সুবোধ
মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রয়াত সুবোধ মিত্রের ছেলে
অ্যাডভোকেট মিলন মিত্র বলেন, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সুবোধ মিত্র
কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কেশবপুরের বালিয়াডাঙ্গায় তার সমাধীতে
পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
করা হবে। তিনি বালিয়াডাঙ্গাস্থ সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী
বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ১২টায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত এমএনএ সুবোধ
মিত্রের শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :