• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ১৫:০৬
ছবির ক্যাপশন: ad728


কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হচ্ছে। বুধবার দুপুরে স্বপ্ন উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার কার্যালয়ে ওই ছাগল বিতরণ করা হয়।
স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক প্রদীপ দত্তের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার শাখা ব্যবস্থাপক পীর মোহাম্মদ গাজী, অডিট মনিটরিং অফিসার সুজিত বিশ্বাস প্রমুখ।

এ ব্যাপারে সংস্থার পরিচালক প্রদীপ দত্ত বলেন, সংস্থার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দুইজনকে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সংস্থার অন্যান্য সদস্যদের মাঝে ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।