ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬, ১৪:৫৫
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন মা আয়েশা খাতুন (৫৫)। বুধবার বিকলে সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আয়েশা খাতুন উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের মোতালেবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে মা ও ছেলে মোটরসাইকেলে করে যশোর থেকে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যশোর -নড়াইল সড়কের চাড়াভিটা বাজারের পূর্ব পাশে পাওয়ার হাউজের কাছে পৌঁছালে মা আয়েশা খাতুন অসাবধনতাবশতঃ মহাসড়কের উপর পড়ে যান। এসময় ঢাকাগামী গ্রীণলাইন কোম্পানির একটি বাস আয়েশা খাতুনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান দুর্ঘটনায় ওই নারী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানীয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তবে গাড়িটিকে আটকানো যায়নি। স্বজনেরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে পার্শ্ববর্তী তুলারামপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
আপনার মতামত লিখুন :