• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬, ১১:২৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজ শনিবার শহরের নব কিশলয় স্কুলে বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।

​একই দিন যশোর পৌরসভার উদ্যোগেও ছয় মাস মেয়াদী আরও একটি এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, "আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় এই  কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে আমরা যশোর জেলায় এ কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের অঙ্গনকে সবুজের সমারোহে ভরিয়ে তুলতে চাই। সরকারের প্রত্যেকটি দপ্তর এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে।"

​তিনি আরও বলেন, "জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া ও আবহাওয়ার চরমভাবাপন্নতা থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ আমরা এখানে বেশ কিছু ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করেছি। একই সাথে কোমলমতি শিক্ষার্থীদের হাতেও চারা তুলে দেওয়া হয়েছে, যাতে তারা এগুলো নিজেদের বাড়িতে বা আঙিনায় রোপণ ও পরিচর্যা করতে পারে। এভাবে প্রতিটি শিশু যদি বৃক্ষের পরিচর্যা শেখে, তবে আমরা পরিবেশগত বিপর্যয় থেকে পরিত্রাণ পাব।"


​নব কিশলয় স্কুলের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারফ হোসেন, সামাজিক বন অঞ্চল যশোরের হারুন অর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি ​জাহিদ হাসান টুকুন।
​এদিকে পরিবেশ সুরক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন: যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ​সৈয়দ মুরাদ আলি,  ও সহকারী প্রকৌশলী ​বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা ​উত্তম কুমার কুন্ডু, নির্বাহী কর্মকর্তা
​জায়েদ হোসেন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনায় অন্তত দু'টি করে গাছ লাগানোর আহ্বান জানান।