সেপ্টেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৩:১৮
স্বপ্নভূমি ডেস্ক :
আগামী সেপ্টেম্বর মাসে সার্বিক জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন-১ শাখা) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, গত ৩১ মে (২০২৬) তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে তেলের এই মূল্যহার নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর (২০২৬) থেকে সারাদেশে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।
আপনার মতামত লিখুন :