• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান শুরু


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬, ০৮:৫২
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে।

​যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এই র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি চলাকালীন শহরের বিভিন্ন ড্রেনে মশানাশক স্প্রে করা হয়।

​কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, "বর্ষাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। আমরা দীর্ঘদিন ধরে জনগণকে এ বিষয়ে সচেতন করে আসছি। তবে এখন আমাদের উদ্দেশ্য শুধু সচেতনতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; যদি কেউ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অবহেলা করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" আজ থেকেই জেলা প্রশাসনের এই বিশেষ অভিযান শুরু হবে উল্লেখ করে তিনি সব যশোরবাসীকে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার জোর আহ্বান জানান।