• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ধর্ষণ মামলায় ডাক্তার রাফসান জানি আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬, ০৯:১৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
 মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। শনিবার রাতে যশোর উপশহর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান।

পুলিশ জানায়, ডা. রাফসান জানির বিরুদ্ধে  মণিরামপুর থানার একটি ধর্ষণ মামলা আছে। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের উপশহর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।