প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 May 2026, 11:28 ইং
ধর্ষণ মামলায় ডাক্তার রাফসান জানি আটক

নিজস্ব প্রতিবেদক
মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানিকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। শনিবার রাতে যশোর উপশহর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান।
পুলিশ জানায়, ডা. রাফসান জানির বিরুদ্ধে মণিরামপুর থানার একটি ধর্ষণ মামলা আছে। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে শহরের উপশহর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ