প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 August 2026, 12:48 ইং
অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি:
আগামী
১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ মাসের
কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে জামায়াতে ইসলামী উপজেলা, পৌর ও
ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(২৯ আগস্ট) বিকেল ৪টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে
ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে
ইসলামী যশোর জেলা শাখার আমীর মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তত্ত্বাবধায়ক
প্রভাষক মনিরুল ইসলাম।
অভয়নগর উপজেলা জামায়াতের আমীর
সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী
সেক্রেটারি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিমসহ উপজেলা, পৌর ও
ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশ পরিচালনা করেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ