• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, যথাসময়েই ভোট


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ১৪:৪৭
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শোনেনি হাইকোর্ট। এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে উচ্চ আদালত জানিয়েছেন, ‘আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।’

আজ রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালতের এই অবস্থানের ফলে নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস এবং বিসিবির পক্ষে লড়েন ব্যারিস্টার মাহিন এম রহমান।

শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সংবাদমাধ্যমকে বলেন, "আদালত অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন যে, তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।" এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

এদিকে বিসিবি নির্বাচন নিয়ে জটিলতা কাটলেও বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি নিয়ে আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যবিশিষ্ট বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি পৃথক রিট দায়ের করা হয়েছে।

সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন সাবেক তারকা ও পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।