• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৩৪টি মোটরসাইকেল ও ৩ কিশোর গ্যাং সদস্য আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলাজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার ৪৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ৩৪টি মোটরসাইকেল আটক, ১২টি মোটরবাইকের বিরুদ্ধে মামলা এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে জেলার ৯টি থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী এই অভিযানে জেলার ৪৩টি চেকপোস্টে অন্তত ১,৭০০টিরও বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। হেলমেট না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করায় ৩৪টি মোটরসাইকেল আটক এবং ১২টির বিরুদ্ধে প্রসিকিউশন বা মামলা দায়ের করা হয়। একই সাথে এলাকাভিত্তিক অপরাধমূলক কাজের সাথে জড়িত ৩ কিশোর গ্যাং সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করা এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চলমান বিশেষ এই কার্যক্রমের অংশ হিসেবেই একযোগে জেলাব্যাপী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুস্থ সমাজ গঠনে সাধারণ মানুষকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।