• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলীর শতবর্ষ: যশোরে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৬:১৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলী আগামী ২৬ সেপ্টেম্বর শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছেন। প্রখ্যাত এই গুণী শিক্ষকের শততম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের মধ্যে এক বিশেষ আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করে রাখতে গঠন করা হয়েছে ‘অধ্যাপক আফসার আলী শতবর্ষ উদযাপন কমিটি’। দিবসটি উপলক্ষে উদযাপন কমিটির পক্ষ থেকে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মারকগ্রন্থটিতে অন্তর্ভুক্তির জন্য অধ্যাপক আফসার আলীর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, ভক্ত ও অনুরাগীদের নিকট থেকে স্মৃতিচারণমূলক লেখা, গবেষণা নিবন্ধ ও মূল্যায়ন আহ্বান করা হয়েছে। পাশাপাশি যাদের দীর্ঘ নিবন্ধ লেখার সুযোগ কম, তারা সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা বা চিঠিও পাঠাতে পারবেন।

আগ্রহী লেখক ও শুভানুধ্যায়ীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত ইমেইল ঠিকানায় (Bokul.jessore@gmail.com) লেখা পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইসরারুল হক এক বার্তায় বলেন, অধ্যাপক আফসার আলী যশোর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অনন্য অবদান রেখেছেন। তাঁর এই শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হতে পারা পুরো যশোরবাসীর জন্য পরম গৌরবের। তিনি যশোরের সর্বস্তরের সুধী সমাজ ও স্যারের স্নেহধন্য শিক্ষার্থীদের সময়মত লেখা পাঠিয়ে এ উদ্যোগকে সফল করার আহ্বান জানান।