কেশবপুরে কর্মকর্তাদের সাথে এমপি মোক্তার আলীর মতবিনিময়
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে কর্মকর্তারা তাদের দপ্তরের কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, যুব কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।
আপনার মতামত লিখুন :