স্বপ্নভূমি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছে । বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, ৭২–এর সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই বপন করা হয়েছিল।
তিনি বলেন, ৭২–এর সংবিধানের মূল নীতির সাথে বিএনপির অনেক কিছু সাংঘর্ষিক। দলীয় নীতিতে যতটুকু যায়, বিএনপি ততোটুকুই মানতে চায়, বাকিটা মানতে চায় না।
এসময় সংবিধান সংশোধনের জন্য সরকার যে কমিটি গঠনের কথা বলেছে সেটিতে বিরোধীরা যাবেন না বলে জানান বিরোধী দলের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান ও আখতার হোসেন। তবে সংবিধান সংস্কারের জন্য সরকার কোনো কমিটি গঠনের প্রস্তাব দিলে সেটি তারা ভেবে দেখবেন বলে জানান।
তারা বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীরা রাজি, আইনমন্ত্রীর এমন কথাও ঠিক নয়। এই বিষয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যকে মিসকোট করেছেন আইনমন্ত্রী।
বিরোধী দলের এই দুই এমপি জানান, বিএনপি তাদের সুবিধামত সংবিধান সংশোধন করতে চায়, যা জুলাইয়ের আকাঙ্ক্ষাবিরোধী। সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটির কোনো আইনি ভিত্তি নেই। এমন কোনো কমিটির প্রস্তাব মেনে নেবেন না বিরোধীরা।
আপনার মতামত লিখুন :