• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কাল থেকে শুরু হচ্ছে রেলের ঈদ মিশন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬, ১১:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে আগামী মঙ্গলবার (৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে এবার টানা সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
:
যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে সার্ভারের চাপ কমাতে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে:
পশ্চিমাঞ্চল (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ): সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়।
পূর্বাঞ্চল (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ): সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রির সূচি নিম্নরূপ:
  • ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট।
  • ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট।
  • ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের টিকিট।
  • ৬ মার্চ বিক্রি হবে ১৬ মার্চের টিকিট।
  • ৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট।
  • ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট।
  • ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হবে।

গুরুত্বপূর্ণ নিয়মাবলি:
১. একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।
২. সংগৃহীত টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না।
৩. যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন এবং অতিরিক্ত ইঞ্জিন-কোচ যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।