• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অসহায় বৃদ্ধ পেলেন হুইল চেয়ার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬, ১৪:৩৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে আব্দুল আজিজ শেখ (৯০) নামে শারীরিকভাবে অসুস্থ অসহায় এক বৃদ্ধকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আলোকিত ধোপাদীর উদ্যোগে ও অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই হুইল চেয়ার দেওয়া হয়। শনিবার (২০ জুন) বিকালে উপজেলার ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকায় বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে আলোকিত ধোপাদীর সদস্যরা হুইল চেয়ারটি পৌঁছে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোল্যা তৌহিদুল ইসলাম, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিনিধি আকিব হোসেন গালিব, আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য আশিকুর রহমান, হাসান মাহমুদ, সাব্বির মজুমদার, রাইয়ানুল হক রাহাদ, আকিবুর রহমান আকিব, মিন্টু হোসেন, ই¯্রাফিল হোসেন, সজল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য আশিকুর রহমান বলেন, ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকার বৃদ্ধ আব্দুল আজিজ শেখ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। চলাচলের জন্য তার একটি হুইল চেয়ার প্রয়োজন। বিষয়টি জানার পর অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় তার বাড়িতে গিয়ে একটি নতুন হুইল চেয়ার পৌঁছে দেওয়া হয়েছে। আলোকিত ধোপাদীর এ ধরণের মানবসেবার কাজ অব্যাহত থাকবে।