• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ১১ দলীয় ঐক্যের ‘জুলাই শহীদ দিবস’ পালিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬, ১৪:০২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাবেশ ও র‍্যালি করেছে ১১ দলীয় ঐক্য যশোর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঈদগা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্যারিস রোড ও দড়াটানা মোড় হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকি, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াত নেতা মনিরুল ইসলাম,আবুল হাশেম রেজাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া র‍্যালি ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।