• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ড. নাসিমুল গনিকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল।

শেখ আব্দুর রশীদের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে তার নিজ দায়িত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছিল। আজ ড. নাসিমুল গনির নিয়োগের মাধ্যমে প্রশাসনে এই শীর্ষ পদটি পূর্ণ মেয়াদে পূরণ হলো।

একই সাথে প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি করা হয়। প্রশাসনিক সংস্কার ও গতিশীলতা আনতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ড. নাসিমুল গনি পেশাদার আমলা হিসেবে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তিনি এখন থেকে দেশের প্রশাসনিক কর্মকাণ্ড সমন্বয় এবং মন্ত্রিসভার বৈঠকসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।