• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুলকে আটক করেছে যৌথবাহিনী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ৬ মামলার আসািম তরিকুল ইসলামকে ১৮৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাতে যশোর বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম যশোর সদরের ভেকুটিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, শহরের বিমানবন্দর সড়কের চেকপোস্ট বাসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে যৌথবাহিনী। রাত ১২ টার পরে দ্রুত গতির একটি মোটরসাইকেল আসতে থেকে থামার সংকেত দেয় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৮৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ১৬ হাজার ৮শ’১৫ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তরিকুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় এসআই চঞ্চল কুমার বিশ্বাস আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করেছেন। গতকাল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।