• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অগাস্ট ২০২৬, ১০:৪০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
নাশকতা ও ধ্বংসাত্মক পরিকল্পনার অভিযোগে যশোরের অভয়নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জন ও নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন (৪০) ও নিয়ামুল শেখ (৩০) এবং নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ওরফে রাজীব শেখ (৩২)। তিনি ওই ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের আবু তালেব শেখের ছেলে।

এছাড়া আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ভাটপাড়া গ্রামের মৃত আয়তাল হক এবং নিয়ামুল শেখ একই গ্রামের আলম শেখের ছেলে।

পুলিশ জানায়, নাশকতা ও ধ্বংসাত্মক পরিকল্পনার অভিযোগে শুক্রবার মধ্যরাতে উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আলমগীর হোসেন ও নিয়ামুল শেখকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার ভোরে নড়াইল জেলা থেকে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস সালাম ওরফে রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০২৫ সালের ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জন ও নিষিদ্ধ যুবলীগের ওয়ারেন্টভুক্ত পলাতক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’