• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬, ১৩:৩১
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে শাহজাহান মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বেঁচে গেলেও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। রবিবার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান মোল্যা লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্যার ছেলে। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোর ৪টার দিকে শাহজাহান মোল্যার টিনসেড ঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেও বৃদ্ধ শাহজাহান মোল্যা ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরে মারা যান। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে আগুন নিভে যায়। এ সময় আগুনে দগ্ধ এক বৃদ্ধের মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

রবিবার বিকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’