• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি গোলাম রছুলের মতবিনিময়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৭
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: 
যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রছুল। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। 

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রছুল শান্তিপূর্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,‘স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সরকারি সকল কাজ করতে হবে। অফিস সময় মেনে চলতে হবে’। বাঘারপাড়ায় আর কোনো চাঁদাবাজি এবং কর্মকর্তাদের কোনো কমিশন বাণিজ্য করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামছুল আরফিন, কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইশতিয়াক আহমেদ, নির্বাচন অফিসার মেহেদী হাসান, শিক্ষা কর্মকর্তা মুশফিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রোজিনা পারভীন, জনস্বাস্থ্য কর্মকর্তা অর্চনা সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হামিদা পারভীন, আইসিটি কর্মকর্তা প্রহলাদ দেনাথ, ভেটেরিনারি সার্জন আক্তারুজ্জামান, এলজিডি সার্ভেয়ার নাইমুল হোসেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায় প্রমুখ।