• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার  নোয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বেলতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুর রশিদ (৫০) যশোর সদর উপজেলার  জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন- অন্তর (২৪), তিনি একই উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুর রশিদ মোটর সাইকেলযোগে যশোর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে খাজুরার দিকে যাওয়া অন্তরের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে দুইজনই গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত আব্দুর রশিদের পরিবারেও নেমে এসেছে শোকের মাতম।