• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

স্কটল্যান্ডের বিপক্ষে হারলে ব্রাজিলের কী হবে, পরের রাউন্ডে যেতে যে সমীকরণ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬, ০১:৬
ছবির ক্যাপশন: ad728

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে প্রথম দুই রাউন্ড শেষে জটিল সমীকরণের মধ্যে আছে ব্রাজিল। টুর্নামেন্টে প্রথম ম্যাচে নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফেরে সেলেসাওরা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গিয়েছিল মরক্কো। তবে পরে হাইতির বিপক্ষে বড় জয়ে গোল ব্যবধানে তাদের টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করে নেয় ব্রাজিল।
 
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচে জিততে পারলে ৭ পয়েন্ট নিয়ে সরাসরি রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। তবে মরক্কো যদি শেষ ম্যাচে হাইতিকে হারায় এবং গোল ব্যবধানে এগিয়ে থাকে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে আফ্রিকান দলটির।

অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে মরক্কো যদি হাইতিকে হারায়, তাহলে মরক্কো গ্রুপসেরা হবে এবং ব্রাজিল রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে।
 
তবে স্কটল্যান্ডের কাছে হেরে গেলে পরিস্থিতি অনেকটা জটিল হয়ে যাবে ব্রাজিলের জন্য। সে ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হয় ৪ আর স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। মুখোমুখি লড়াইয়ে জয়ের কারণে স্কটল্যান্ড গ্রুপের দ্বিতীয় স্থান দখল করবে এবং ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।

তবুও নকআউটে ওঠার আশা পুরোপুরি শেষ হবে না ব্রাজিলের। ৪ পয়েন্ট নিয়েও তারা শেষ ষোলোতে যেতে পারে, যদি সব গ্রুপ মিলিয়ে সেরা আটটি তৃতীয়-স্থানধারী দলের একটি হতে পারে।

তবে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জিততে না পারত এবং পরে স্কটল্যান্ডের কাছেও হেরে যেত, তাহলে তাদের তৃতীয় স্থানে শেষ করার সম্ভাবনা থাকলেও সেরা আট তৃতীয়-স্থানধারী দলের তালিকায় জায়গা পাওয়া কঠিন হয়ে যেত। বর্তমানে হাইতির বিপক্ষে জয় পাওয়ায় সেই সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল রয়েছে।