যশোরে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬, ১৪:২১
স্টাফ রিপোর্টার :
যশোরে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে ‘ইনকিলাবে মাহদি মিশন যশোর’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সম্মানিত প্রতিনিধি ড. সৈয়দ মাহদি আলিজাদেহ মুসাভি। ইনকিলাবে মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইরানের ইসলামিক সেমিনারি অব কোমের সিনিয়র শিক্ষক ও গবেষক সৈয়দ মুস্তফা মুসাভি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ঘাসেম শাবানকারি, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক পরামর্শদাতা মাহদি মোলায়ে আরানি, যশোরের বিশিষ্ঠ লেখক ও গবেষক বেনজিন খান, যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সম্পাদক আব্দুল কুদ্দুস বাদশা প্রমুখ। পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :