যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রী অমিতকে ফুলেল শুভেচ্ছা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬, ৬:৩৮
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব হয়েছেন শাহ নেওয়াজ ইমরান।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেনজির বিশ্বাসকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি যশোরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :