চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসম্যহীন যুবক নিহত, আহত ১৫
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক মানিক মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় বরযাত্রীবাহী বাস সড়ক থেকে বোরো ধান রোপনের প্রস্তুতকৃত ক্ষেতে পড়ে ১৫জন আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টা এবং শনিবার সকাল ৭টার দিকে পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মানিক মিয়া নামের মানসিক ভারসম্যহীন যুবক চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া-পুড়াপাড়া সড়ক দিয়ে পায়ে হেটে নিজের বাড়ি মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামে যাচ্ছিলো। পুড়াপাড়া মোড়ে পৌছলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি দ্রæত গতির মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মানিক মিয়া মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪জানুয়ারী) বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যাচ্ছিলো নয়ন ট্রাভেলস্ নামে একটি বরযাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩১২৫)। বাসটি চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে সড়কের গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বোরো ধান রোপনের জন্য প্রস্তুত করে রাখা (পাকানো) একটি খেতে নেমে যায়। এতে প্রদীপ (৬৫) প্রান্ত (২৯), গণেশ (৫০), সুফল (৫৫), রিনা দাস (৬০), অরিত্র দাস (১৫), ঋষিকেশ(১৯), প্রভাতী (৩২), মধু (৫৫), শ্রীবাস (৪৫) ফারুক(৩২), টোটন (৪৮), অসীম (২৬)সহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
স্থানীয়দের সহায়তায় চৌগাছা সাব স্টেশনের ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আপনার মতামত লিখুন :