বাঘারপাড়ায় হাতপাখা প্রতীকের প্রচার মিছিল
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩০
বাঘারপাড়া প্রতিনিধি:
সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘারপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, সাবেক সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ। প্রচার মিছিলে সবাই হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ গেটে শেষ হয়।
আপনার মতামত লিখুন :