শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬, ০৭:৫২
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। সোমবার(
১৮ মে) দুপুরে পুলিশ শার্শা থানার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আকাশ মিয়া (২৮) কে আটক করে।
পুলিশ আটক আসামীর বসত বাড়ীর উঠান থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করে।
শার্শাথানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা
থানার মামলা নং-৩৭, তাং-১৮/০৫/২০২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায়
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :