• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় দুই আইনজীবীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৫
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিষ্টার রহুল কুদ্দুস কাজল ও ঢাকা দক্ষিণ যুব দলের যুগ্ম আহবায়ক সহকারি এ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগের বহিস্কারের দাবিতে বাঘারপাড়ায় ঝাড়ু– মিছিলসহ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারিদের দাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৪ আসন নিয়ে ঐ দুই ব্যক্তি ষড়যন্ত্র করেছে। যে কারণে টিএস আইয়ুব নির্বাচন করতে পারেননি। 

তবে ওই আইনজীবি দুজনেই দাবি করেছেন টিএস আইয়ুবের অনৈতিক প্রস্তাব না মেনে নীতি নৈতিকতার সাথে কাজ করায় তিনি ক্ষিপ্ত হয়েছেন। 

 জানাগেছে, সোমবার বেলা ১১ টার দিকে ব্রাক মোড় থেকে বাঘারপাড়া চৌরাস্তা বাজার পর্যন্ত ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যে ব্যানার ব্যবহার হয় তাতে লেখাছিলো, ৮৮ যশোর ৪ আসন নিয়ে ষড়যন্ত্র করার কারণে বিএনপি থেকে রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগের বহিস্কার চাই, করতে হবে।  মিছিলের অগ্রভাগে ছিলেন বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি মদিনা খাতুন, সাধারণ সম্পাদক সাইফুন্নেসা, সাংগঠনিক সম্পাদক হোসনেয়ারা ও চায়না বেগম, পৌর মহিলা দলের প্রস্তাবিত সভাপতি দিলরুবা বিথি। মিছিলের পেছন সারিতে নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক মানিক হোসেন, বাঘারপাড়া পৌর যুব দলের আহবায়ক হিরু আহাম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলুর রহমান প্রমুখ।

 এ বিষয়ে নুরে আলম সিদ্দিকী সোহাগ জানান, ’আমি যশোর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলাম। একই সাথে আমি সুপ্রিম কোর্টে ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের এ্যাসোসিয়েটে তার জুনিয়র আইনজীবি হিসেবে কাজ করি। আমার সিনিয়র কোন মামলা করবে কি করবে না এটা তার নিজস্ব ব্যাপার। এর বাইরে আমার দোষ খুঁজে পাচ্ছি না। ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আইন সহায়তা দেওয়ার জন্য দল যে কমিটি করে রুহুল কুদ্দস কাজল সেই কমিটির সভাপতি ছিলেন।